মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:০৯ পিএম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা ও শারদীয় দূর্গাপূজা পরিস্থিতি সম্পর্কে সামরিক, প্রশাসন -বেসরকারি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা ও মতবিনিময়  অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল  সাড়ে ৯ টার দিকে  মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সমন্বয় ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি।

এসময় মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান, পিএসসি, মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জেএইচআর