বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচিতে ঢাকা থেকে আগত প্রায় ২৫ জন চিকিৎসক অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনী ও চর্ম রোগসহ অন্যান্য চিকিৎসা সেবা দিয়ে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করেন। এ সময় প্রায় ২ হাজার মানুষ সেবা নেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এলাকার প্রত্যন্ত স্থানে এই ধরনের সেবা পেয়ে স্থানীয়রা খুশি হয়।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, “বাংলাদেশে সাধারণ মানুষের জন্য মানসম্মত হাসপাতাল প্রান্তিক পর্যায়ে এখনও গড়ে ওঠেনি। উপজেলা পর্যায়ে কিছু হাসপাতাল আছে, তবে ইউনিয়ন পর্যায়ে সেবার মান নেই বললেই চলে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতকে সম্পূর্ণভাবে নতুনভাবে সাজানো হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন