কেন্দ্রীয় ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ডিসির মোড়ে জেলা জামায়তের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার সভাপতিত্বে সমাবেশ এবং মিছিল সফল করার লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়েতসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়তের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা সেক্রেটারি অধ্যাপক মনোয়ারুল ইসলাম, এলাকা কর্ম পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু হানিফা শাহ, শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. মাজেদুল ইসলাম, সদর উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মোকাররম হোসেন সাঈদী, শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, “পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে স্বৈরাচারমুক্ত সরকার গঠন সম্ভব। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং জাতীয় নির্বাচন উভয় কক্ষে চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারদোষী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করতে হবে।”
সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন