নরসিংদীর পলাশে নিখোঁজের পরদিন গণি মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার সকালে ঘোড়াশাল টান স্টেশনের রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে গত ৩ মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিল।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গণি মিয়া। পরে তার কোনো খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অবগত করেন। এদিকে সকালে ঘোড়াশাল টান স্টেশনের পাশে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর শুনে পরিবারের লোকজন এসে গণি মিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি দেখতে পায়। নিহত পরিবারের অভিযোগ তাকে কেউ হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে রেখেছে।
এদিকে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন