যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় রবি-১ মৌসুমে বসত বাড়ীতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি (উপশী) ও মাঠে চাষযোগ্য বিভিন্ন (বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, শসা) হাইব্রিড জাতের শীতকালীন সবজি আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন।
প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান (ভারপ্রাপ্ত)।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদুল হক পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আবু জাফর উবাইদুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, ফয়সাল হোসেন, সাইফুল ইসলাম, তাপস কুমার, গোলাম হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৭৩০ জন কৃষককে ২০ শতক জমির জন্য বরাদ্ধ ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, (সবজি প্যাকেজ (বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, লালশাক, পালংশাক, মটরশুটি, মুলা ও বাটিশাক) ৭৩০ জন প্রত্যেককে প্যাকেজ আকারে দেওয়া হয়। জনপ্রতি—পালংশাক-১০০ গ্রাম, লাউ-১০ গ্রাম, চালকুমড়া-৫ গ্রাম, মটরশুটি-১০০ গ্রাম, মিষ্টি কুমড়া-১০ গ্রাম। ২০২৪-২০২৫ অর্থ বছরের রবি-মৌসুমে (উপশী জাত) সবজির বীজ ও রাসায়নিক সার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান বলেন, প্রণোদনা হিসেবে সবজির চারা দেয়ার মাধ্যমে এলাকার কৃষকরা এক ধাপ এগিয়ে যাবে। পাশাপাশি শাকসবজি বীজ বাড়ীর চারপাশে উৎপাদন করতে প্রান্তিক কৃষকরা আগ্রহী হবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন