বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:৩৭ পিএম
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে আটক করা হয়। 

পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় আবু সুফিয়ান শাহীনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ আটকের বিষয়টি লিখিতভাবে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানায়। এরপর এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে বিমানবন্দর থানা থেকে গ্রহণ করে শুক্রবার (৩ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ