খুলনার কয়রায় ফ্রিজে রাখা ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
তিনি কয়রা সদরের ৬ নম্বর কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেলিম হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার করে।
পরে তাকে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, “ফ্রিজে থাকা ৪৪ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের হয়েছে।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংসটি বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন