শরীয়তপুরের জাজিরা সেনেরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেনেরচর দক্ষিণ কান্দি মাদবর বাড়িতে ঘরোয়া পরিবেশে শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেন।
তারেক রহমান কর্তৃক ঘোষিত এই ৩১ দফাকে প্রতিষ্ঠা ও শরীয়তপুর পালং জাজিরার সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য সভা, সেমিনার ও গণসংযোগ পরিচালনা করেন মুজিবুর রহমান মাদবর।
জাজিরা সেনেরচরের মাদবরবাড়িতে শতশত জনসাধারণের উপস্থিতিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট সমাজসেবক, আত্ম মানবতার ফেরিওয়ালা, অত্যন্ত মিষ্টভাষী ও যোগ্য জেলা বিএনপির ত্যাগী নেতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর পালং জাজিরা ১ আসনের যোগ্য প্রার্থী মুজিবুর রহমান মাদবর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হোসেন সরদার, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমির হোসেন মাদবর, বিশিষ্ট সমাজসেবক মো. রোকন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক জাজিরা উপজেলা বিএনপি ইসাহাক সরদার, যুদ্ধ আহ্বায়ক জেলা ছাত্রদল কার্তিক পোদ্দার, সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা রনি মাহমুদ, যুগ্ন আহ্বায়ক তেজগাঁও কলেজ ঢাকা রাশেদ মাদবর, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি।
সভায় আরও উপস্থিত ছিলেন মনির ফকির, কামাল মাদবর, মাস্টার নুরুজ্জামান, বাদশা মাদবর, দেলোয়ার মাদবর, নুরু চৌকিদার, মো. সাখাওয়াত, মোস্তফা মাদবর, শাকিল মাদবর, আমজাদ মাদবর, এমদাদ মাদবরসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন মাদবর। অনুষ্ঠান পরিচালনা করেন সেনেরচর ইউনিয়নের সুমন মিয়া।
উপস্থিত ব্যক্তিবর্গ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পালং জাজিরার সাধারণ মানুষদের উদ্দেশ্যে একে একে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন