সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করেছেন ধর্মপাশা উপজেলা (ইউএইচও) ডা. সুবীর সরকার।
মঙ্গলবার মধ্যনগর নতুন কুড়ি কিন্ডারগার্টেনের শিশুদের মাঝে টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের জানান, সকল সরকারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে থাকা শিশুরা এই টিকার আওতায় আনা হবে। এই ধাপে ১০ কার্যদিবস ধরে টিকাদান ক্যাম্পেইন চলবে।
তিনি আরও বলেন, এই টিকাদানের মাধ্যমে আগামী প্রজন্মকে টাইফয়েড জ্বর থেকে রক্ষা করার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ সরকার।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলুয়ার হোসেন, অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান, এনটি ইপিআই গোলাম আসকার, স্বাস্থ্য পরিদর্শক সুদীপ কুমার ভট্টাচার্য্য, মো. মোজাহিদ মিয়া, স্বাস্থ্য সহকারী সুরঞ্জন সরকার, এফডব্লিউভি শামীমা আক্তার, মো. সুজাত মিয়া, নতুন কুড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফুর রহমান খান প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন