সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আবু হানিফ, সুনামগঞ্জ প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:৩৯ পিএম
সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো সুনামগঞ্জেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।

বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
মটরযান পরিদর্শক সফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি ওবায়দুল হক মিলন, সাধারণ সম্পাদক ও আমার সংবাদের জেলা প্রতিনিধি সাংবাদিক আবু হানিফ, বাস মালিক সমিতির সভাপতি নুরুল আমিন এবং ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে মোটরযান চালকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাফিক ইন্সপেক্টর মো. হানিফ মিয়া সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিআরটিএ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ডোপ টেস্ট ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স দেবেন না।” তিনি মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিতভাবে পেশাদার চালকদের ডোপ টেস্ট করার ওপরও গুরুত্বারোপ করেন।

জেএইচআর