গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

সামিউল আলিম, গোপালগঞ্জ প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:২৩ পিএম
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে এবং এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

সে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয় বলে জানিয়েছে তার পরিবার। প্রতিদিন সকালে নামাজের পর সে হাঁটাহাঁটি করে। আজও প্রতিদিনের ন্যায় রেললাইন ধরে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হয় বলে তার ভাই রাসেদ জানায়।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ছাত্র নিহত হয় বলে বোড়াশী রেল স্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান। 

তিনি বলেন, রেলপুলিশ এসে তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে।

ইএইচ