মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও কম্পিউটার বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৪:২৬ পিএম
মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও কম্পিউটার বিতরণ

পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও কম্পিউটার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মো. সহিদুল ইসলাম সুমন এবং প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ। এ সময় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. নুরুল আবছার, ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান খান, মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, আলুটিলা হাই স্কুলের প্রধান শিক্ষক এরশাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও মাহমুদুর রহমান ও জেলা পরিষদের সদস্যরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও কম্পিউটার তুলে দেন।

জেএইচআর