নীলফামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:৫৩ পিএম
নীলফামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা সমবায় অফিসার মো. মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার রাজেদুল আলম প্রধান, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, পল্লী সমবায় সমিতির সভাপতি নুর আলম সিদ্দিকীসহ আরও অনেকে।

ইএইচ