বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় র‍্যালি ও আলোচনা সভা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:৪১ পিএম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় র‍্যালি ও আলোচনা সভা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বধলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় হেলিপ্যাড মাঠে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের সমর্থনে ব্যানার-ফেস্টুন নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেলিপ্যাড মাঠে জড়ো হন।

সকাল সাড়ে ১১টায় দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে হেলিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে, সাইয়্যেদ আল মামুন শহীদ ফকিরের সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ আসাদুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান খান সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তোরাগ, উপজেলা ওলামা দলের সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালমান রহমান পল্লব, সাধারণ সম্পাদক সাজু আহমেদ প্রমুখ।

এক পর্যায়ে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভাটি জনসমুদ্রে পরিণত হয়।

ইএইচ