সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে।
স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি রাতে প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান,'অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা-তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন