গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব, উপবৃত্তি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার ৫০ শিক্ষার্থীর মাঝে ৪০ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির উপসচিব, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সিরাজুল ইসলাম। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ প্রফেসর ডা. সুনির্মল রায়, ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক, মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক বিকাশ কুমার পাল।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী ৫টি স্টলের সকলকে পুরস্কার প্রদান করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন