বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সরিষাবাড়ীতে লিফলেট বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৭ পিএম
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সরিষাবাড়ীতে লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডোয়াইল ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির চাউলের ডিলার ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কালীতলা বাজারে চাল নিতে আসা সুবিধাভোগীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সেলিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুজা, যুবনেতা আনোয়ার হোসেন আনু ও শফিকুল ইসলাম প্রমুখ।

লিফলেট বিতরণকালে তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণের জন্য ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার।”

ইএইচ