চৌগাছায় বিনামূল্যে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:২৮ পিএম
চৌগাছায় বিনামূল্যে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

যশোরের চৌগাছায় বিনামূল্যে হাইব্রিড ইরি-বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এ বীজ বিতরণ করা হয়।

প্রণোদনার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। 

প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা শামিম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাপস কুমার, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, রাশেদুল ইসলাম, গোলাম হোসেনসহ প্রমুখ।

২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে (উফশী ও হাইব্রিড জাতের ধান আবাদ বৃদ্ধির জন্য) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা বাদশাহ ফয়সাল বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১,৫০০ জন কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের ধানের বীজ এবং ৫০০ জনকে ২ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি মোট ২০ কেজি সার প্রতি কৃষককে দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, প্রণোদনা দেওয়ার মাধ্যমে বোরো আবাদে একধাপ এগিয়ে গেলো কৃষকরা। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে।

তিনি বলেন, যারা বোরোর আবাদ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইএইচ