সরিষাবাড়ীতে ভোটারদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:৫১ পিএম
সরিষাবাড়ীতে ভোটারদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ভূমি অফিস সংলগ্ন বালুমাঠ এলাকায় ডোয়াইল ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করেছে বিএনপি। আগামী নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার আহবান জানানো হয়।

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবীর কুমার পাল, নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শহিদ, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি সালে আকরাম খান পল্লব, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সবুজ পারভেজ, থানা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সহ প্রচার বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন সুমন, ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া প্রমুখ।

ইএইচ