বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলেমদের নিয়ে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে উপজেলার পৌরসভায় রয়েল রিসোর্টের হলরুমে আলোচনা সভা সহ এ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দীন, যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক বিএনপি নেতা ওয়লিউর রহমান আপেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মোজাহিদ মল্লিক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুকুল এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো উলামা-আলেমা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন