সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সকাল ১১টার সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মতিউর রহমান প্রমুখ।
এ সময় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তালাকে একটি সুখী, সমৃদ্ধশালী, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার অভিব্যক্তি ব্যক্ত করেন। অবহেলিত এই জনপদকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এজন্য উভয়ই প্রশাসন ও রাজনৈতিক সহযোগিতা কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন