যশোরের চৌগাছায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার যশোরের চৌগাছায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চৌগাছা উপজেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বরে বিকাল ৩টায় বাসদের রুশ বিপ্লব-১০৮তম ও ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা শাখার বাসদ-এর আহ্বায়ক কমরেড রফিউদ্দীন রফি।
প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির ইনচার্জ জোন-৪ এর সদস্য কমরেড শফিউর রহমান, যশোর জেলা শাখার বাসদ-এর আহ্বায়ক কমরেড শাহাজান আলী প্রমুখ। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর যশোর জেলা শাখার আহ্বায়ক কমরেড হাসিনুর রহমান, জেলা কমিটি সদস্য সচিব কমরেড ইমরান খান, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) বাসদ-এর সংসদ সদস্য মনোনীত প্রার্থী প্রভাষক কমরেড আলাউদ্দীন, যশোর জেলা কমিটির বাসদ-এর সদস্য কমরেড জাহিদ ছাড়াও বাসদ এর দলটির নারী পুরুষ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "১৯১৭ সালের মহান রুশ বিপ্লব মানব মুক্তির সংগ্রামকে নতুন দিগন্ত দেখিয়েছিল। শোষণ মুক্ত সমাজ গঠনের এক অনন্য অধ্যায়, সেই বিপ্লবের শিক্ষা আজও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের সংগঠন হিসাবে বাসদ ৪৫ বছর ধরে শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছে।"
উপস্থিত নেতৃবৃন্দ সকলকে সংগঠিত আন্দোলনের মাধ্যমে সমতার সমাজ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন