পাকুন্দিয়ায় তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১০:২৬ এএম
পাকুন্দিয়ায় তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩০) গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 

রোববার রাত আনুমানিক ১০টার দিকে বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জেসমিন মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী লিটন মিয়া ও তার ভাশুরের ছেলেকে আটক করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে স্বজন-পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা বলা এবং আলামত সংগ্রহের কাজ রাতজুড়ে চালানো হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় শোক-সন্তপ্ত পরিবেশের পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি-দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জেএইচআর