জামালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বিপুল মিয়া, জামালপুর প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:৪২ পিএম
জামালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

জামালপুরে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা জেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি মো. নুরুজ্জামান নূরী। অনুষ্ঠান পরিচালনা করেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিচালক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পারভেজ। র‌্যালিটি জাহেদা সফির মহিলা কলেজ গেইট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় এদেশের মানুষের অধিকার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পারভেজ।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা একটি দেশের সামগ্রিক উন্নয়নের মূলভিত্তি। মানবাধিকার লঙ্ঘন রোধে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

র‌্যালি ও আলোচনা সভার পরে জমি দখলবাজ, চাঁদাবাজ মনোয়ার হোসেন মনের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার মমিনুল ইসলাম পল্লব ও ফিরোজা বেগম একটি মানববন্ধন আয়োজন করেন।

ইএইচ