শ্রীমঙ্গলে ‍‍`হারমোনি ফেস্টিভ্যাল‍‍` উপলক্ষে বহুসাংস্কৃতিক সম্প্রীতির বর্ণাঢ্য র‌্যলি

শ্রীমঙ্গল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৪২ পিএম
শ্রীমঙ্গলে ‍‍`হারমোনি ফেস্টিভ্যাল‍‍` উপলক্ষে বহুসাংস্কৃতিক সম্প্রীতির বর্ণাঢ্য র‌্যলি

পর্যটননগরী শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক 'হারমোনি ফেস্টিভ্যাল'কে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ র‌্যালিতে খাসি, গারো, ত্রিপুরা, মনিপুরীসহ বিভিন্ন জাতীগোষ্ঠির মানুষ তাদের নিজস্ব পোশাক পরে অংশ নেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, "আমাদের শ্রীমঙ্গলে ২৬ টি গেজেটেট ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের কৃষ্টিকালচারকে বাংলাদেশ তথা সারা বিশ্বে তুলে ধরার জন্য গত বছর শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে হারমোনি ফেস্টিভ্যাল সিজন ১ করেছিলো। তার সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে তিন দিনে ৬৩ টি সাংস্কৃতিক পরিবেশনা হবে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন স্টল থাকবে।"

ইএইচ