আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান, ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আলী রেজা রাজু, আশুলিয়া প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৩২ পিএম
আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান, ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে ৭ শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে আশুলিয়ার গুমাইল স্কুল রোড এলাকায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নিম্নমানের পাইপ ও রাইজার চুলা জব্দ করা হয়।

অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাসের কারিগরি টিমের সদস্য এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইএইচ