লালমনিরহাটে মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:৪৫ পিএম
লালমনিরহাটে মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় লালমনিরহাটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়ারিয়র্স অফ জুলাই লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশারফ ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মুফতি শাহরিয়ার কবীর (সংসদ সদস্য প্রার্থী, লালমনিরহাট-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম মমিনুল হক (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি লালমনিরহাট), অ্যাডভোকেট আবু তাহের (সংসদ সদস্য প্রার্থী, লালমনিরহাট-৩, জামায়াতে ইসলামী) এবং রকিবুল ইসলাম (সংসদ সদস্য প্রার্থী, লালমনিরহাট-৩, এনসিপি)।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং ওয়ারিয়র্স অফ জুলাই সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

ইএইচ