রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় সারোয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। একই সাথে স্থানীয় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
৩০নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। তার উপস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিজক কলেজের সহকারী অধ্যাপক নন্দ বিকাশ চাকমা, খেদারমারা ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা, আমতলী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা এবং শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাগর চান চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। এ সময় সারোয়াতলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং শীতের প্রকোপ থেকে বাঁচতে এলাকার অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন