সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীর প্রেসক্লাব দুমকির উদ্যোগে গভীর শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার ন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। শোকসভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাবেক সভাপতি মো. জসিমউদ্দীন সুমন ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকসভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শহিদুল ইসলাম মৃধা (জনকণ্ঠ), আমির হোসেন (আজকের বার্তা), মো. কামাল হোসেন (আমার দেশ), মো. জসিম উদ্দীন (আমার সংবাদ), বাহাদুর হোসেন (ভোরের পাতা), মিজানুর রহমান (আনন্দ টিভি), সুমন মৃধা (আমাদের সময়), আতিকুল ইসলাম (মানবজমিন) এবং রাজিবুল ইসলাম (কালবেলা)।
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুমকি সাতানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইমদাদুল ইসলাম।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন