কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে যাত্রাপুর বাজারে এই দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আইয়ুব আলী, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রহিমুদ্দিন হায়দার রিপন এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান।
এ ছাড়া উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম, সদস্য নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা শাহিন আলম ও কৃষক দল নেতা মফিজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং রাজনৈতিক সংগ্রামের নানা দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন নেত্রী ছিলেন। তিনি আজীবন জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন।
আলোচনা শেষে মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন