ভূঞাপুরে গোবিন্দাসী ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০২:০৭ পিএম
ভূঞাপুরে গোবিন্দাসী ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইএইচ