শীতের তীব্রতা যখন জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে, ঠিক তখনই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তরের অধীনস্থ সাভার পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এবং ছাত্রনেতা তাজ খান নাইমের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এই মানবিক কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘব ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ শাওন সরকার।
তিনি বলেন, “বিএনপি সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল দর্শন।”
তিনি শীতার্ত মানুষের কষ্টের কথা তুলে ধরে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। কম্বল পেয়ে শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করে বিএনপি ও ছাত্রদলের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন