নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় ও পথশিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বপ্নজয়ী পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
বাংলাদেশ স্বপ্নজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিনের হাতে গড়া উপজেলার পৌর এলাকার শাহপুরে অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার বিকেলে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অফিস সহকারী মো. রাজিব মিয়া, গণমাধ্যমকর্মী, পাঠশালার প্রধান শিক্ষিকা রোজি আক্তারসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ।
জানা যায়, সারা বাংলাদেশে স্বপ্নজয়ী ফাউন্ডেশনের মোট ৯টি পাঠশালা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই পাঠশালাটি পরিচালিত হচ্ছে। বর্তমানে এ পাঠশালায় অসহায়, পথশিশু ও প্রতিবন্ধীসহ মোট ৪১ জন শিক্ষার্থী রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন