বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে জরিমানা

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:৩১ পিএম
বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১টার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে মায়ের দোয়া বেকারির পরিচালক খোকন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় দোষী সাব্যস্ত করে সর্বমোট তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত পণ্যের মোড়কে নির্ধারিত মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ওজন স্পষ্টভাবে মুদ্রিত ছিল না, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

ইএইচ