কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ হলরুমে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) রংপুরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস কুড়িগ্রামের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ অন্নপূর্ণা দেবনাথ।
আঞ্চলিক তথ্য অফিস রংপুরের তথ্য কর্মকর্তা মো. ফরহাদ আহমেডের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ কুড়িগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপ-সচিব মো. ফিরুজুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তাদির, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এবং কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামামুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাজাহান আলী এবং সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজার রহমান টিউটরসহ কুড়িগ্রাম প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালা ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ অন্নপূর্ণা দেবনাথ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন