যশোরের চৌগাছায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আলোচনাসভা এবং উপজেলা পরিষদ হলরুমে বেলা ১২টায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা থানার তদন্ত ওসি নূরুল আমিন শিকদার, চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহম্মেদ এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন চৌগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক ওয়াজেদ আলী, সাবেক নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাঈন, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি ও জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, আছিব ইকবাল (রকি), পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, পৌর আইপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, এবি পার্টির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক রিপন মাহমুদ, বাসদ নেতা ইমরান খান ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাশিদুল ইসলাম রিতম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আছিফ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা পরিষদের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রধান প্রকৌশলী সিদ্ধার্থ কুমার শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খানম, স্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, জামায়াত নেতা ডা. জিল্লুর রহমান, চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম (কবীর), পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকমণ্ডলী, চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সকলকে আশ্বস্ত করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অবাধ ও শতভাগ সুন্দর ও ভালোভাবে সম্পন্ন হবে। কেউ কোনো প্রকার ভয়ভীতি দেখানোর দুঃসাহস দেখালে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে। মডেল মসজিদ, বাস টার্মিনাল, রাস্তাঘাট, পৌর পার্কসহ বিভিন্ন উন্নয়নের কাজ আগামী নির্বাচনের পর পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন