হাদি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:৫১ পিএম
হাদি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের মহানায়ক শহীদ শরীফ উসমান হাদীর হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা। 

শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে একটি বিশাল মোটরসাইকেল ও পিকআপ র‍্যালি বের হয়।

র‍্যালিটি গাইটাল, বড়পুল ও সগড়া হয়ে শহীদ শরীফ উসমান হাদি সড়ক প্রদক্ষিণ করে জেলখানা মোড় অতিক্রম করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মাসউদুর রহমান আদনান বলেন, শহীদ শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ড জাতির জন্য গভীর ক্ষতি। তারা অবিলম্বে এ হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

ইএইচ