দিনাজপুর-৩ সদর আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
খোলামেলা এ মতবিনিময় অনুষ্ঠানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা মজলিসে সূরা সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, দিনাজপুর সদর উপজেলা আমির ও আসন পরিচালক অধ্যাপক মেহেরাব আলী, দিনাজপুর শহর আমির সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল প্রমুখ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেন, এ জেলা শহরে আমি ছোট থেকে বড় হয়েছি। জেলার সকল সমস্যা আমার নখদর্পণে। আপনারা সাথে থাকলে দিনাজপুরকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে পারব। নাগরিক সেবায় নিজেকে বিলিয়ে রাখব।
উল্লেখ্য, দিনাজপুর-৩ সদর আসনে অ্যাডভোকেট মাইনুল আলমের সাথে ধানের শীষ প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন