উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় শীত মারাত্মকভাবে জেঁকে বসেছে। প্রতিদিন তাপমাত্রা কমতে থাকায় এ জনপদে বেড়েছে শীতের তীব্রতা।
সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি কুড়িগ্রাম পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সহস্রাধিক শিক্ষার্থীকে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার দিনব্যাপী জেলার সদর উপজেলার পাঁচগাছীতে ১টি ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩টি মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ঠাকুরগাঁ আব্দুর রাজ্জাক। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে প্রচন্ড শীতের দাপট দেখা দিয়েছে।
এতে কুড়িগ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পুবালী ব্যাংকের কেন্দ্রীয় সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হলো। প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, ব্যবস্থাপক উলিপুর পূবালী ব্যাংক আশরাফুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও ব্যবস্থাপক চিলমারী উপশাখা মেহেদী হাসান মুরাদসহ অন্যান্যরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন