ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাঙামাটি বাঘাইছড়িতে দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিক নির্দেশনায় ৫৪ বিজিবির জুপুই বিওপির কমান্ডার কর্তৃক সাজেক বাঘাইছড়ি উপজেলার দুর্গম নির্ঝুম পাহাড় জুপুই পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যাহাতে অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ ও মানুষ পারাপার না হয়, সে ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য এবং নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার জন্য আশ্বস্ত করা হয়।
আলোচনার ভিত্তিতে জুপুই পাড়ায় বসবাসরত পাহাড়িরা বলেন, বিজিবি যেভাবে আমাদের সর্বসময়ে চিকিৎসা সেবা ও মানবিক সেবা প্রদান করে, সে হিসেবে আমরাও বিজিবিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সহযোগিতা করব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন