কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণ মামলায় জামাতা গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:১১ পিএম
কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণ মামলায় জামাতা গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলার মৌলভীবাজার এলাকায় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শাশুড়ির দায়ের করা মামলার আসামি আপন জামাতা কাজিমুদ্দিনকে (৫০) কিশোরগঞ্জের তাড়াইল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিবুর রহমান জানান, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের বাসিন্দা (৬৫) বাদী হয়ে তার আপন জামাতা কাজিমুদ্দিনের বিরুদ্ধে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন (ধর্ষণ) আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তের অংশ হিসেবে থানা পুলিশ অভিযানে নামে।

এরই ধারাবাহিকতায় র‍্যাবের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাড়াইল থানার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত জামাতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ইএইচ