পটুয়াখালীর ২ নম্বর বাঁধঘাট এলাকায় চার দিন নিখোঁজ থাকার পর পিয়ারা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পিয়ারা বেগম তিন মেয়ে ও দুই ছেলের সাথে একই বাড়িতে বসবাস করতেন। গত বুধবার তিনি নিখোঁজ হন। এরপর বৃহস্পতিবার তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মরদেহে হত্যার আলামত পাওয়া গেছে কি না তা তদন্ত করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন