গণভোটের প্রচারণায় টাঙ্গাইল-২ আসনে ভোটের গাড়ি

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)  প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম
গণভোটের প্রচারণায় টাঙ্গাইল-২ আসনে ভোটের গাড়ি

"দেশের চাবি আপনার হাতে" এই স্লোগানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে চলছে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রম। 

শনিবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে গণভোটের প্রচারণায় আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

এ সময় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ