সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে মধ্যনগর সেনা ক্যাম্প পরিচালিত বিশেষ টহলের অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রানুযায়ী, গোপন সংবাদে মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে গ্রামের মো. উজ্জল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, তিনটি দেশীয় কুড়াল, চারটি দেশীয় দা-বটি, পাঁচটি বড় দেশীয় ছুরি, চারটি ছোট দেশীয় চাকু, সতেরোটি টেডা, পাঁচটি ফলা, এগারোটি ঢাল, পঁয়ত্রিশটি বর্ষা, একটি চায়না চাকু ও একটি বল্লম।
উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন