আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় জোন সদরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমান এ এম সি, পিএডিসি মো. শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানা প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ।
সভায় বাঘাইছড়ি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন