রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন উৎপাদনের অভিযোগে সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক মিঠু কুমার সাহাকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
বুধবার বিকাল ৫টায় উপজেলার সোনাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানকালে সাহা মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী কারখানার মালিককে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “মোবাইল কোর্টের মাধ্যমে আমরা জনস্বার্থ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের লক্ষ্য। সকল ব্যবসায়ীর উচিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে খাবার উৎপাদন করা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন