চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:৪৩ পিএম
চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ।

সভায় বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, চৌগাছা থানার ওসি রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা আনসার ভিডিপি অফিসার ইসরাফিল হোসেন, উপজেলা দুদক চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম খান, সাংবাদিক এম এ মান্নান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সিংহঝুলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ জেড উবাইদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, আতাউর রহমান লাল এবং আন্দুলিয়া বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মহসিন চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যেন কোনো অশান্তি না হয় সে ব্যাপারে রাজনৈতিক দলের নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে চৌগাছার অবস্থা অনেক ভালো। বাজার মনিটর করা, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সকলকে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

ইএইচ