বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৩৫ পিএম
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়েছে।

রোববার বিজিবি'র পক্ষ থেকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মো. আমান উল্লাহ এর নেতৃত্বে বটতলী নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ১৫৫.৫৩ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের মূল্য ৬ লক্ষ ৬৮ হাজার ৭৭৯ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন-এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। 

এছাড়াও, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারি কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএন