রাজবাড়ী-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখ রামদিয়া বাজার ও সোনাপুর বাজারে গণসংযোগ করেছেন।
রোববার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার এ দুই বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে জাহিদ শেখ বলেন, ‘রাজবাড়ী-২ আসনের ভোটাররা সংসদ সদস্য হিসেবে নতুন মুখ চায়।
স্বাধীনতার পর এ আসনে দীর্ঘ ৩৬ বছর আগে বিএনপি থেকে একজন মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি। তিনি নির্বাচিত হলে বালিয়াকান্দির অনেক উন্নয়ন হতো। এরপর আমিই প্রথম এ উপজেলার সন্তান হিসেবে দলীয় প্রার্থী হয়েছি। আমি আশা করি বালিয়াকান্দির মানুষ আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
এ সময় গণঅধিকার পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম রানা, ছাত্রঅধিকার পরিষদের কালুখালী উপজেলা শাখার সভাপতি ওবায়দুর রহমান এবং মো. জাহিদ ও মো. আরিফসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন