কালিহাতীর রামপুরে লতিফ সিদ্দিকীর পথসভা

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:১৮ পিএম
কালিহাতীর রামপুরে লতিফ সিদ্দিকীর পথসভা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর পুরাতন বাজারে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী। 

সভায় বক্তব্য দেন কালিহাতী বিআরডিপির সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন, আবুল হোসেন ও মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর হাঁস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

ইএইচ